ভিয়েনা ১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

ভোলা মিডিয়া ক্লাব’র যাত্রা শুরু; নের্তৃত্বে শিমুল-আরিফ-শাকিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ১০৮ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভোলায় গণমাধ্যম কর্মীদের মধ্যে যখন বিভাজন প্রকট; ঠিক তখন গণমাধ্যম কর্মীদের একটি প্লাটফর্ম তৈরির লক্ষ্যে তরুণ গণমাধ্যম কর্মীদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সকল গণমাধ্যমকর্মিদের সম্মতিক্রমে যাত্রা শুরু করলো ‘ভোলা মিডিয়া ক্লাব’।

উপস্থিত গণমাধ্যম কর্মীদের সম্মতিক্রমে দৈনিক অমৃতালোক সম্পাদক আলহাজ্ব এম এ আহাদ চৌধুরী তুহিনকে প্রধান উপদেষ্টা, শিমুল চৌধুরী (রুপালি বাংলাদেশ) কে সভাপতি, মোঃ আরিয়ান আরিফ (অমৃতালোক) কে সাধারণ সম্পাদক ও সাখাওয়াত হোসেন শাকিল (বিজনেস বাংলাদেশ) কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। আগামী দুই বছরের জন্য ১৩ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়।

শনিবার (১ মার্চ) বিকেলে দৈনিক অমৃতালোক কার্যালয়ে অনুৃষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়।

সাংবাদিক শিমুল চৌধুরীর সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের নাম ‘ভোলা মিডিয়া ক্লাব’ চুড়ান্ত হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোঃ বেল্লাল নাফিজ (আজকের ভোলা), যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নয়ন (ইত্তেফাক), সহ সম্পাদক ইসমাইল হোসেন আরিফ (বাংলা ভিশন), সহ-সাংগঠনিক সম্পাদক হাসান পিন্টু (মানবজমিন), কোষাধ্যক্ষ মীর জামাল উদ্দিন তানু (অমৃতালোক), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন (দি রিপোর্টার), পাঠাগার সম্পাদক গাজী তাহের লিটন (আওয়ার টাইম বিডি), দফতর সম্পাদক ইয়ারুল আলম হেলাল (বাংলাদেশ মিরর), নির্বাহী সদস্য সীমান্ত হেলাল (যায়যায়দিন) ও আনোয়ার সুজন (মানব কন্ঠ)।

ভোলা মিডিয়া ক্লাবের সভাপতি শিমুল চৌধুরী জানান, ভোলা মিডিয়া ক্লাব হবে ভোলা জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের আস্থার ঠিকানা। তিনি এজন্য সকল গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেছেন।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলা মিডিয়া ক্লাব’র যাত্রা শুরু; নের্তৃত্বে শিমুল-আরিফ-শাকিল

আপডেটের সময় ০৬:৩৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫