ভিয়েনা ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

ফ্যাসিস্ট হাসিনাকে বিদায়েও প্রেরণা যুগিয়েছে একুশে ফেব্রুয়ারি: রিজভী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭৩ সময় দেখুন

শহীদ মিনারে বিএনপির শ্রদ্ধা

ইবিটাইমস, ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে একুশের ভূমিকা রয়েছে। শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনেও একুশের চেতনা প্রেরণা জুগিয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ভাষার জন্য বিশ্বের কোনো দেশের মানুষ জীবন দেয়নি। বাঙালিরা মুখের ভাষা বাংলায় কথা বলতে জীবন বিলিয়ে দিয়েছে। যা সারা বিশ্বের কাছে বিস্ময়। ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে নিজের মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করেছে। একুশে ফেব্রুয়ারি আমাদের কাছে প্রেরণার উৎস।

তিনি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়।

বিএনপির এ মুখপাত্র বলেন, একুশে ফেব্রুয়ারিকে এদেশের জনগণ একদিকে যেমন দুঃখের দিন মনে করে, অন্যদিকে প্রেরণা ও গৌরবের দিন হিসেবেও মনে করে। কারণ, একুশের পথ ধরেই ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং চূড়ান্ত স্বাধীনতা আমরা অর্জন করেছি। এই পথ ধরেই নব্বইয়ের স্বৈরশাসনের অবসান ঘটেছে।

ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফ্যাসিস্ট হাসিনাকে বিদায়েও প্রেরণা যুগিয়েছে একুশে ফেব্রুয়ারি: রিজভী

আপডেটের সময় ০৮:০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫