ভিয়েনা ০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আজহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া

কোনো দল দেখে ভোট দিবেন না- মেজর অবঃ হাফিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৫ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আশা করি এদেশে এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন অবশ্যই হবে। আপনারা কোনো রাজনৈতিক দল দেখে ভোট দিবেন না। আমি একটি রাজনৈতিক দলের নীতিনির্ধারণী পর্যায়ে আছি, তারপরও বললাম। এদেশে রাজনীতিতে যে ধরনের মানুষ আমরা দেখতে চাই, তা খুব কমই পাওয়া যায়। রোল মডেল পাওয়া তো খুবই মুশকিল।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে ইঞ্জিনিয়ার্স সোসাইটির আয়োজনে ‘ক্যারিয়ার রোড ম্যাপ’ নামক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এই সমাজকে আপনাদেরই গড়তে হবে। তরুণ ছাত্ররা জুলাই-আগস্টে বুকের রক্ত দিয়ে দেশে একটা পরিবর্তন এনেছে, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ আমাদেরকে দিয়েছে। এ সুযোগ আমাদেরকে গ্রহণ করতে হবে, আমরা পরিচ্ছন্ন রাজনীতি ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ চাই।

ক্যারিয়ার গাইডলাইন সেমিনারে ইঞ্জিনিয়ার মো. বোরহার উদ্দিন এর সভাপতিত্বে গ্লোবাল ইউথ পার্লামেন্টের সার্ক রিজিওয়ান ডেপুটি কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ, স্বরাষ্ট মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আবদুল হাই, তুর্কি টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ করসপনন্ডেন্ট মো. কামরুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক মো. ফরিদ উদ্দিন ও জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আবদুল হকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সালাম সেনটু/ইবিটাইমস 

জনপ্রিয়

হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কোনো দল দেখে ভোট দিবেন না- মেজর অবঃ হাফিজ

আপডেটের সময় ০১:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫