ভিয়েনা ১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

টাঙ্গাইলের মধুপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৫ জনকে গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ৮৫ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে চোরাই মোটর সাইকেল উদ্ধারসহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পাঁচটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটর সাইকেল চোরচক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয় এক প্রেসবিজ্ঞপ্তি রমাধ্যমে জানায়, গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় সোয়া ৭টার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার ইদিলপুর গ্রামে এমপি বাড়ী জামে মসজিদের সামনে হতে একটি মোটর সাইকেল চুরি হয়। এই ঘটনায়মধুপুর থানার মামলা হয়। পুলিশ উক্ত চুরির মামলার ঘটনাটি তদন্তে নামে। পুলিশের একটি দলগত ১৯ জানুয়ারি রাতে মধুপুর উপজেলার মাগুন্তিনগর এলাকায় অভিযান চালায়।
এ সময় মোকছেদ আলীর ছেলে আনোয়ার হোসেন রানাকে (৩২) গ্রেফতার করে। আসামী আনোয়ার হোসেন রানাকে জিজ্ঞাসাবাদে ওতার দেয়া তথ্যে ২০ জানুয়ারি রাতে জামালপুর জেলার সরিষাবাড়ী রেললাইন এলাকা হতে বাদশাশেখের ছেলে মোনারুল হাসান মজনু (২৮), হেলাল খানের ছেলে ইলিয়াছ হোসেন (২৬), আইনউদ্দিন মন্ডলের ছেলে হারুন অর রশিদ (৪৫), শাহজাহানের ছেলে হারেজ আলীকে (৪৩) গ্রেফতার করে। গ্রেফতারকৃত এই চারজনের বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার নান্দিনারচর, চরছনপোচা, জামালপুর জেলার সদর উপজেলার ছোনটিয়া গ্রামের বাসিন্দা।
উপরোক্ত আসামীদের কাছ থেকে ৫টি মোটর সাইকেল জব্দকরা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটর সাইকেল ছিনতাই ও চুরির ঘটনার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করেছে। আসামীদের মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
 
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের মধুপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৫ জনকে গ্রেফতার

আপডেটের সময় ০২:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫