ভিয়েনা ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

টাঙ্গাইলে অবৈধ ৭ ইটভাটা গুড়িয়ে দিয়েছে টাস্কফোর্স

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ১০১ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে স্থাপিত পরিবেশ দূষণকারী ৭টি ইটভাটায় অভিযান চালিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে টাস্কফোর্স। টাঙ্গাইল জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স বৃহস্পতিবার(৯ জানুয়ারি) মির্জাপুর উপজেলার বহুরিয়া এলাকায় অবস্থিত ওই ৭টি ইটভাটা গুড়িয়ে দেয়।
পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটাগুলো হচ্ছে- বাটা ব্রিকস, নিউ সরকার ব্রিকস, হক ব্রিকস, নিউ রমিজ ব্রিকস, বিঅ্যান্ডবি ব্রিকস, সনি ব্রিকস ও রান ব্রিকস। ইটভাটাগুলো এ বছর নতুন স্থাপন করা হয়েছিল।
টাস্কফোর্সের সদস্যরা হচ্ছেন- পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্যাহ আল মামুন, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, মির্জাপুরের সহকারী কমিশনার (ভূমি), মাসুদুর রহমান, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিঞা মাহমুদুল হক, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ প্রমুখ।
অভিযান চালানোকালে উল্লেখিত পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটাগুলোর চিমনি স্থায়ীভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস এবং গ্রাম পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে অবৈধ ৭ ইটভাটা গুড়িয়ে দিয়েছে টাস্কফোর্স

আপডেটের সময় ০৩:৩৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫