ভিয়েনা ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

ঝিনাইদহে যৌথ বাহিনীর অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • ১০৫ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের কাঞ্চননগর মডেল স্কুল পাড়ায় সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে।

শুক্রবার ভোর রাতে যৌথবাহিনী এই অভিযান চালায়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, একটি বিদেশী ও একটি দেশী পিস্তল এবং একতটি সুটারগান।

যৌথবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ৫ আগস্ট হিরন চেয়ারম্যানের মৃত্যুর পর তার বাসায় লুটপাট হয়। সেসময় তার নিজস্ব দলের লোক  এবং দুষ্কৃতিকারীরা অনেক অস্ত্রশস্ত্র নিয়ে যায়। লুন্ঠিত সেসকল অস্ত্র দিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে মর্মে বলে ঝিনাইদহ সদর আর্মি ক্যাম্পে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারে।

এছাড়াও নিরাপত্তার জন্য দুর্বৃত্তরা অস্ত্র হাতবদল করে রাখে বলেও গোয়েন্দাদের কাছে খবর আসে। ফলে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের নিরাপত্তার অংশ হিসেবে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত অস্ত্র ও  গোলাবারুদ ঝিনাইদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে যৌথ বাহিনীর অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

আপডেটের সময় ০৫:৩৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪