ভিয়েনা ০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

লালমোহনে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ১০৩ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি:  ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহন উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে।

সোমবার সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া এ সময় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী, সফল জননী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজের সভাপতিত্বে এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ওসি মো. সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রব মাস্টার এবং  সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান

আপডেটের সময় ১২:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪