ভিয়েনা ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীকে কারাদন্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ৫৭ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীকে কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ মো: নাজিমুদৌলা এই রায় দেন।
দন্ডিতরা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলার আগবেথৈর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে মো. উজ্জল হোসেন (৩৭) ও তার স্ত্রী সেলিনা আক্তার (২৭)। উজ্জল হোসেনকে সাত বছর সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা এবং সেলিনা আক্তারকে পাঁচ বছর সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরও ৬ মাস করে কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

টাঙ্গাইলের সরকারি কৌঁশুলি (পিপি) এস আকবর খান জানান, টাঙ্গাইল সদর থানার পুলিশ ২০১৮ সালের ২৮ জানুয়ারি গোপন সূত্রে খবর পেয়ে আগবেথৈর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় উজ্জল ও  তার স্ত্রী সেলিনাকে গ্রেপ্তার করে।
এসময় উজ্জলের দেহ তল্লাশি করে  ২’শ পিস এবং সেলিনার কাছ থেকে ১’শ পিস নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরদিন টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) আমির হামজা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ২০১৮ সালের ৭ মার্চ উপপরিদর্শক (এসআই) আবুল বাশার মোল্লা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন।
গ্রেপ্তার হওয়ার পর থেকে উজ্জল হোসেন কারাগারে রয়েছেন। তার স্ত্রী সেলিনা মামলা চলাকালে জামিন পেয়ে পলাতক রয়েছে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস  
জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীকে কারাদন্ড

আপডেটের সময় ০২:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪