ভিয়েনা ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইলে উপদেষ্ঠা সৈয়দা রিজওয়ানা হাসান জলবায়ু পরিবর্তনে সৃষ্ট তহবিল নয়ছয় করার কোন সুযোগ নেই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ৫৮ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ পরিবেশ বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রনালয় ও পানি সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্ঠা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ূ পরিবর্তনে বাংলাদেশের মানুষের অর্থে সৃষ্ট তহবিল নয়ছয় করার কোন সুযোগ নেই। নয়ছয়ের কথা যেগুলো শুনেছেন সেগুলো বহুত আগের কথা।

আজ বুধবার দুপুরে টাঙ্গাইলে বুরো বাংলাদেশ অডিটোরিয়ামে স্থানীয় একটি পরিবেশবাদি সংগঠনের সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এ সময় তিনি বলেন, দায়িত্ব গ্রহনের পর একটি পরিবর্তিত গাইড লাইনের অধীনে সাতটি সরকারী প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। সেখানে আশা করি নয়ছয়ের কথাটা আপনারা শুনবেননা। এখানে প্রচুর প্রকল্প এসেছিল, নতুন গাইড লাইনের কারনে অনেকগুলো বাদ দেয়া হয়েছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন,  নতুন ইটভাটার অনুমতি দেয়া বন্ধ করে দিয়েছি। কারন সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ২০১৫ সালের পর কোন সরকারী নির্মানে আর পোড়ানো ইট ব্যবহার করা হবেনা। কোন সভ্য দেশে মাটি দিয়ে ইট পুড়িয়ে বিল্ডিং বানায়না। তারা বিকল্পে চলে গেছে। আমাদেরকেও বিকল্পে চলে যেতে হবে।

তিনি বলেন, এখন পলিথিন একটা নিষিদ্ধ জিনিস। একটা নিষিদ্ধ জিনিস বিক্রি করা সেটাও নিষিদ্ধ। পলিথিন সস্তা এ ধারনা ঠিকনা। এটা একশ’ বছরেও পৃথিবী থেকে যাবেনা। পলিথিন ব্যবহার বন্ধ করলে দেশীয় জিনিসগুলো ফিরে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশীদ ও বুরো বাংলাদেশের পরিচালক ফারমিনা হোসেন প্রমুখ।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে উপদেষ্ঠা সৈয়দা রিজওয়ানা হাসান জলবায়ু পরিবর্তনে সৃষ্ট তহবিল নয়ছয় করার কোন সুযোগ নেই

আপডেটের সময় ০২:১৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪