ভিয়েনা ০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

বিভাগীয় ক্যাডেট এসআইদের বাধ্যতামূলক ইন সার্ভিস প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ১৬০ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ বিভাগীয় ক্যাডেট এসআইদের বাধ্যতামূলক ইন সার্ভিস প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৪ নভেম্বর) সকালে টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথ হিসাবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পিটিসির কমান্ড্যান্ট ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম।

এসময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন,সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে ব্রতী হতে হবে। একটি জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলা এবং পুলিশ কর্তৃক মানবাধিকার সুরক্ষা ও সমুন্নত রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

বক্তব্য শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। দীর্ঘ ছয় মাস সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিভাগীয় ক্যাডেট এসআই দের ২১ তম ব্যাচের ২৫৭ জন এসআই সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিসির ডেপুটি কমান্ড্যান্ট অ্যাডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান,পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রহিম শাহ চৌধুরী, পুলিশ সুপার (ট্রেনিং) আ.ফ.ম আল কিবরিয়া সহ পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তা ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিভাগীয় ক্যাডেট এসআইদের বাধ্যতামূলক ইন সার্ভিস প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

আপডেটের সময় ০৮:৩০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪