ভিয়েনা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত

লালমোহনে বিয়ে বাড়িতে লাখ টাকার চাঁদা দাবী ! ২০ হাজার পরিশোধে বিবাহ সম্পূর্ণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • ৭২ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে বিয়ে বাড়িতে লাখ টাকা চাঁদা দাবী করেছে বখাটেরা। পরবর্তীতে নগদ ২০ হাজার টাকা চাঁদা দিয়ে বিবাহ সম্পূর্ণ হলেও বখাটেদের দাবী অনুযায়ী আরো ৫০ হাজার টাকা দ্রুত  পরিশোধ করতে হবে। উপজেলার বদরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মনিরের বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী আবুল হোসেন জানান, শুক্রবার (১ নভেস্বর) জুমার পর আমার ছেলে নুরনবীর সাথে একই ওয়ার্ডের পাশ্ববর্তী ঢালী বাড়ির বসু ঢালীর মেয়ের সাথে বিবাহ সম্পূর্ণ হওয়ার কথা ছিলো। বিবাহ শুরুর সময় এলাকার বখাটে জাকিরের নেতৃত্বে হাফেজ, ফরহাদ, আব্বাছ, মুকতারসহ কয়েকজন মিলে আমাকে বলে এই বিয়ে হতে হলে তাদেরকে এক লাখ টাকা চাঁদা দিতে হবে। চাঁদা না দিলে বিবাহ হবে না। এ নিয়ে বিভিন্ন দেন দরবারের পর আমরা সন্ধ্যার আগে জাকির কে নগদ ২০ হাজার টাকা চাঁদা প্রদান করি।এছাড়া আরো ৫০ হাজার টাকা তাদেরকে দ্রুত পরিশোধ করবো এই ওয়াদা দিয়ে মাগরিববাদ আমার ছেলের বিবাহ সম্পূর্ণ হয়। তারা এলাকায় খারাপ লোক হিসেবে পরিচিত। আমরা এলাকায় নিরীহ মানুষ তাদের কথামত চাঁদা না দিলে আমাদেরকে মারধরসহ বিভিন্ন হয়রানি করতো।এজন্য ভয়ে আমরা তাদেরকে ২০ হাজার টাকা চাঁদা প্রদান করি এবং বাকী ৫০ হাজার টাকা দু‘তিন দিনের মধ্যে দিতেই হবে।

চাঁদা চাওয়া ও নগদ ২০ হাজার টাকা চাঁদা নেয়ার ব্যাপারে জাকির কে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

বিয়েতে চাঁদা দাবীর ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনাটি ঘটনাস্থলে ফোর্স পাঠানো হেয়েছে। ঘটনা সত্য হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিয়ে বাড়িতে লাখ টাকার চাঁদা দাবী ! ২০ হাজার পরিশোধে বিবাহ সম্পূর্ণ

আপডেটের সময় ০৭:১৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪