ভিয়েনা ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত

টাঙ্গাইলে পাখি রক্ষায় গাছে গাছে মাটির হাঁড়ি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ৭৪ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ পাখিদের নিরাপদ আশ্রয় তৈরিতে টাঙ্গাইলে গাছে গাছে মাটির হাঁড়ি স্থাপন করা হয়েছে। ‘পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এদের রক্ষায় এগিয়ে আসুন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন টাঙ্গাইল বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে টাঙ্গাইল শহরের পৌর উদ্যান ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির গাছে অর্ধশতাধিক মাটির হাঁড়ি বসানো হয়েছে। এ কার্যক্রমে বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান নেতৃত্বে পাঠাগারের সদস্য শামীম আল মামুন, মনসুর হেলাল, সাজ্জাদ হোসেন, জাহিদ হাসান, রাকিব হোসেন, শহীদ ইসলাম ও শামীম-শাহীন বিজ্ঞান একাডেমীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বাতিঘর আদর্শ পাঠাগারের সদস্য জাহিদ হাসান বলেন, পাখিদের নিরাপদ ঘর, আমাদের হাতের কামনা-সবাই মিলে গড়ে তুলি, প্রকৃতির সুন্দর মায়া! পাখিরা আমাদের পরিবেশের অপরিহার্য অংশ, তারা প্রকৃতির সৌন্দর্য এবং জীববৈচিত্র্যর একটি উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব। বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান জানান, আমরা বইপাঠ কার্যক্রমের পাশাপাশি  জীববৈচিত্র্য ও পরিবেশের সুরক্ষায় প্রতিবছর বৃক্ষরোপণ করে থাকি। এছাড়াও পাখিদের জন্য  গাছে গাছে মাটির হাঁড়ি বসানোর উদ্যোগ নিয়েছি। ঝড়-বৃষ্টি, শীত থেকে সুরক্ষিত থাকার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রজননে পাখিদের সহায়ক ভূমিকা পালন করবে এসব মাটির হাঁড়ি। আমাদের এ উদ্যোগ ধীরে ধীরে পুরো উপজেলায় ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা থাকবে। আশাকরি আমাদের এ উদ্যোগ অন্যান্য পাখিপ্রেমিদের উৎসাহিত করবে।

“এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে বিগত ২০১০ সালে গড়ে উঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে পাখি রক্ষায় গাছে গাছে মাটির হাঁড়ি

আপডেটের সময় ০৩:০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪