ভিয়েনা ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত

ছেলে মাকে মারছে, ধরতে গেলে ইট মেরে ভাবির কপাল ফাটিয়ে দিল দেবর ফরিদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ১৫২ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে আপন সন্তান কর্তৃক মারপিটের শিকার হলেন বৃদ্ধ মা মনেজা খাতুন (৬০)। মারপিট ঠেকাতে গিয়ে পুত্রবধুর তাছনুর (২৮) কে ইট মেরে কপাল ফাটিয়ে দিল মনেজা খাতুনের ছোট ছেলে তাছনুরের দেবর মো. ফরিদ (৩০)। গুরুতর আহত তাছনুর বর্তমানে লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

লালমোহন হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাছনুরকে ভোলা হাসপাতালে রেফার্ড করেছেন এবং মাথার সিটি স্ক্যান করতে বলেছেন। দরিদ্র তাছনুরের পরিবার টাকার অভাবে ভোলা নিয়ে চিতিৎসা করাতে না পেরে লালমোহন হাসপাতালে ভর্তি করে রেখেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন ৬নং ওয়াড গজারিয়া বাজারের উত্তর পার্শ্বে রফিজল ঘরামির বাড়িতে।

বৃদ্ধা মনেজা বেগম জানান, আমার দুই ছেলে মিলন ও ফরিদ একই ঘরে আলাদা থাকে। মিলন ঘরের সামনে অটোরিক্সায় চার্জ দেয়। সোমবার সকালে ছোট ছেলে ফরিদ মিলনের রিক্সা চার্জ দেয়ার যায়গায় গাছ ও টিন দিয়ে বেড়া দিতেছিল। আমি দেখে তাকে ডাক দিলে সে ঘরের বেড়া ভাংচুর শুরু করে। এতে মিলনের অটো রিক্সার মালামাল পরে যায়। আমি ফরিদকে ডাক দিলে সে আমাকে মারতে আসে এবং আমার গায়ে হাত দেয়। আমাকে মারতে দেখে মিলনের স্ত্রী তাছনুর আমাকে ধরতে আসলে ফরিদ আমাকে ছেড়ে দিয়ে সেখানে থাকা ভাঙা ইট সাজোরে তাছনুরকে মারে। ইট তাছনুরের কপালে লাগে এবং তাছনুর পড়ে যায়। পরে দেখি তাছনুরের কপাল থেকে রক্ত পড়ছে এবং বেশ বড় গর্ত হয়ে কেটে গেছে। পরে আমরা তাছনুরকে নিয়ে লালমোহন থানায় আসি। লালমোহন থানা থেকে বলেছে আগে হাসপাতালে গিয়ে রোগীকে চিকিৎসা করান। পরে এর ব্যবস্থা নেয়া হবে। এখন আমরা লালমোহন হাসপাতালে আছি।

এ ব্যাপারে অভিযুক্ত ফরিদকে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমার মা আমাকে জুতা দিয়ে মারধর করেছে এবং ভাবি আমাতে ইট মেরেছে সেই ইট আমি ঠেকাতে গিয়ে তার কপালে পরে কপাল কেটে গেছে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানি নারীর গায়ে হাত দেয়া এবং কপালে গভীর ক্ষতচিহ্নসহ ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। ভিকটিম এখনো হাসপাতালে ভর্তি। সুস্থ হয়ে তারা অভিযোগ দেয়ার কথা। অভিযোগ পেলে দ্রুত আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করবো।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ছেলে মাকে মারছে, ধরতে গেলে ইট মেরে ভাবির কপাল ফাটিয়ে দিল দেবর ফরিদ

আপডেটের সময় ০৩:১৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪