ভিয়েনা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত

চাঞ্চল্যকর ‘ফাইভ মার্ডার’ মামলায় দুজনের যাবজ্জীবন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ৬২ সময় দেখুন

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় চাঞ্চল্যকর ‘ফাইভ মার্ডার’ মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারীয়াহ এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন,পলাতক কুষ্টিয়া অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী আলী রেজা ওরফে কালু ও কুষ্টিয়া জেলার পিয়ারপুর গ্রামের মহসিন আলী। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় হত্যা মামলার ৬ আসামি মকবুল হোসেন,আনোয়ার হোসেন,বড় কালু,আব্দুর রাজ্জাক,আব্দুল মান্নান ও বাবলুর রহমানকে বেকসুর খালাস প্রদান করা হয়।

মামলার রায় সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৫ ডিসেম্বর শৈলকুপার ত্রিবেনী গ্রামের ক্যানালের পাশের মাঠে শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের শহীদ খাঁ, ত্রিবেনী গ্রামের শাহনেওয়াজ, একই গ্রামের ফারুক, নুরু কানা ও কুষ্টিয়ার ভবানীপুর গ্রামের কটাকে গুলি ও জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা করে। আদালত ২২ সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার বিকেলে রায় প্রদান করেন।
সরকার পক্ষে অ্যাডভোকেট অজিত কুমার ঘোষ ও আসামি পক্ষে অ্যাড. কামরুল আবেদীন মামলাটি পরিচালনা করেন।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চাঞ্চল্যকর ‘ফাইভ মার্ডার’ মামলায় দুজনের যাবজ্জীবন

আপডেটের সময় ০২:৪৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪