ভিয়েনা ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত

লালমোহনে মেঘনা ও তেঁতুলিয়ায় ৪২ জেলের জেল-জরিমানা, জাল-ট্রলার জব্দ, মাছ গেল এতিমখানায়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ৭২ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: মা ইলিশ রক্ষায় চলমান নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার লালমোহন উপজেলায় নদীতে মাছ শিকারের দায়ে ৫২ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জেলেদের কাছ থেকে ৭০ কেজি ইলিশ, ৩৫ হাজার মিটার জাল ও ৮ টি মাছ ধরা ট্রলার জব্দ করা হয়।

রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত লালমোহন উপজেলার তেঁতুলিয়া এবং মেঘনা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপনের নেতৃত্বে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

পরে আটককৃত জেলেদের পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ৯ জেলেকে ৫ দিন করে বিনাশ্রম করাদন্ড এবং ৩৩ জেলেকে ৫ হাজার করে মোট ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া ১০ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে জব্দকৃত ৭০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ এতিমখানায় বিতরণ করা হয়, আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় জাল। এছাড়া জব্দকৃত ৮টি মাছ ধরা ট্রলার পরবর্তীতে নিলামের জন্য উপজেলা মৎস্য অফিসের জিম্মায় দেওয়া হয়েছে।

অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহম্মদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমানসহ উপজেলা মৎস্য অফিসের স্টাফ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে মেঘনা ও তেঁতুলিয়ায় ৪২ জেলের জেল-জরিমানা, জাল-ট্রলার জব্দ, মাছ গেল এতিমখানায়

আপডেটের সময় ০২:৩৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪