ভিয়েনা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত

ভোলায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপর হামলা, ট্রলার জব্দ” আটক – ১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ৫২ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ মা ইলিশ রক্ষায় অভিযানে ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে সহকারী কমিশনার (ভুমি) ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানসহ পুলিশের উপর হামলা চালিয়েছে জেলেরা। এ সময় এএসআই হেলালের কাধ বৈঠার আঘাতপ্রাপ্ত হয় ও একজন পুলিশ কনস্টেবল এর আঙুল ফেটে যায়।

রবিবার(২৭ অক্টোবর) বিকালে তেতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চলার সময় হামলার ঘটনা ঘটে। এতে দুটি নৌকা জব্দ ও শাকিল নামক জেলেকে  আটক করেছে পুলিশ। এসময় ২৫ জন হামলাকারী জেলে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া হামলাকারী জেলেরা  উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া বেড়ীর মাথা মাছ ঘাট ও নয়নের খাল মাছ ঘাট এলাকার বাসিন্দা।

বোরহানউদ্দিন সহকারী কমিশনার (ভুমি) ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান জানান, তেতুলিয়া নদীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের অভিযোগের প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকা অবস্থায় ২টি নৌকায় প্রায় ২০-২৫ জন জেলেকে ইলিশ ধরতে দেখা যায়।

এদেরকে ধরতে সঙ্গীয় ৩ জন পুলিশ সদস্য ও নিরস্ত্র ৫ জন কর্মকর্তা-কর্মচারী মিলে দুটি দুর্বৃত্ত দলকে তাড়া করার সময় সঙ্গীয় পুলিশ সদস্যসহ আমাদের উপর আক্রমণ করে। আক্রমণে এএসআই হেলালের কাধ বৈঠার আঘাতপ্রাপ্ত হয় ও একজন কনস্টেবল এর আঙুল ফেটে যায়। সাহসীকতার সহিত দুর্বৃত্তদের তাড়া করে ২টা নৌকা জব্দ ও একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে পাঠানো হয় এবং বেশিরভাগ অপরাধী পালিয়ে যাওয়ায় নিয়মিত মামলা দায়েরের জন্য উপজেলা মৎস কর্মকর্তাকে থানায় লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়। জনস্বার্থে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন কর্তৃক এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্যঃ বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীর গঙ্গাপুর ইউনিয়নের বেড়ীর মাথা নামক মাছ ঘাট ও নয়নের খাল মাছ ঘাট এলাকায় প্রকাশ্য মা ইলিশ বিক্রি হচ্ছে। প্রশাসনের কঠোর অভিযানেও নিয়ন্ত্রণ হচ্ছেনা দুটি মাছ ঘাটের জেলেরা। তবে বাংলাদেশ কোস্ট গার্ড ও  নৌ বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপর হামলা, ট্রলার জব্দ” আটক – ১

আপডেটের সময় ০১:৩৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪