ভিয়েনা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত

টাঙ্গাইল পৌর এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • ৭৩ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল পৌরসভার আশেকপুর এলাকায় দীর্ঘদিন যাবত জলবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। এছাড়াও প্রভাব খাটিয়ে ড্রেনের মুখ বন্ধ করায় বছর জুড়ে পানি নিষ্কাশন না হওয়ায় পঁচা দুর্গন্ধ ও মশার উৎপাদন হচ্ছে। এতে হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শনিবার সকাল ১০ টায় জন দুর্ভোগ লাঘবে ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মো. হাসমত আলী, ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উপদেষ্টা জয়নাল আবেদীন, সদস্য নিরব হাসান কাওছার, মো. মারুফ সিদ্দিকী প্রমুখ। এ সময় স্থানীয় এলাকাবাসী, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ড্রেনের মুখ বন্ধ করায় প্রায় তিন বছর যাবত সারা বছরই চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়াও ইতিপূর্বে ড্রেনের কাজ আসলে সাবেক কাউন্সিলর সেই ড্রেনটি পার্শ্ববর্তী বোয়ালী এলাকায় করেছেন। আমরা পৌর নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের স্থানীয় বাসিন্ধা, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ আশে পাশের প্রায় আট হাজার মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে দুর্ভোগ লাঘবে ব্যবস্থা না নিলে পৌরসভা ঘেরাওসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইল পৌর এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন

আপডেটের সময় ০৩:২০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪