ভিয়েনা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত

লালমোহনে ঘূর্ণিঝড় ডানা মোকাবেলায় জরুরি সভা, খোলা হয়েছে কন্ট্রোলরুম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ১১৫ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডানা মোকাবেলায় ভোলার লালমোহনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ তৈয়ববুর রহমান, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম,  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আখতারুজ্জামান মিলন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান ইমন,  সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ প্রমুখ।
সভায়, সম্ভাব্য ঘূর্ণিঝড় ডানা মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং জনগণকে সচেতন করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোলরুম খোলা হয়েছে। চর কচুয়াখালী বসবাসরত মানুষজনকে নিকটবর্তী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় প্রদানের জন্য প্রস্তুতি গ্রহণসহ চরকচুয়াখালী ঘাটে ট্রলার প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বুধবার সকালে লালমোহনে উপজেলায় ব্যাপক বৃষ্টি হয়েছে। দুপুরের  পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ও আকাশ অন্ধকারাছন্ন হয়ে রয়েছে।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ঘূর্ণিঝড় ডানা মোকাবেলায় জরুরি সভা, খোলা হয়েছে কন্ট্রোলরুম

আপডেটের সময় ১১:৩৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪