ভিয়েনা ০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • ৭১ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের  কালিহাতীতে ট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছে কাভার্ডভ্যানের চালক। আহত ওই চালককে  উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকের চালক ঠাকুরগাঁওয়ের মহেষপুর এলাকার মো: আজহার আলীর ছেলে আনোয়ারুল ইসলাম। বাকি হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা ফায়ারসার্ভিসের ইনচার্জ আতাউর রহমান ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই শাহাদত হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাভার্ডভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গাড়িতে থাকা তিনজন আটকা পড়ে।
পরে পুলিশ ও ফায়ারসার্ভিস খবর পেয়ে আধাঘন্টা চেষ্টার পর আটকে পড়া তিনজনকে উদ্ধার করা হয়। এসময় ট্রাকে আটকা পড়া চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যায়। আহত ও নিহত ২জনের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত

আপডেটের সময় ০৬:৪৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪