ভিয়েনা ১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

“সবাই মিলে সাম্যতার সঙ্গে বাংলাদেশে বসবাস করবো”লালমোহনে পূজা মণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • ৪৪ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাদ জাহান বলেছেন, ‘আমরা সবাই মিলে সাম্যতার সঙ্গে বাংলাদেশে বসবাস করবো, এখানে কোনো ধর্মের ভেদাভেদ থাকবে না। সকলের ঐক্যবদ্ধতায় এই বাংলাদেশে থাকবে সুন্দর একটি সমাজ ব্যবস্থা।

বৃহস্পতিবার রাত ৮ টায় ভোলার লালমোহন পৌরশহরের শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক বলেন, হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই শারদীয় দুর্গোৎসব। এই উৎসব শেষ হওয়া পর্যন্ত সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে প্রশাসন। সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনজুর হোসেন, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

Tag :
জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

“সবাই মিলে সাম্যতার সঙ্গে বাংলাদেশে বসবাস করবো”লালমোহনে পূজা মণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক

আপডেটের সময় ০৭:৩৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪