ভিয়েনা ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক সুই-সুতোয় গাঁথা অর্ধশতকের গল্প: বিনা রানীর শখের পাখা ও পুতুল কুমিল্লা-৪ আসনে মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় হাসনাতের বিপুল ভোটে জয়ের আভাস দাঁড়িপাল্লার সমর্থনে খাগড়াছড়িতে মারমা–ত্রিপুরাদের বিশাল গণমিছিল বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে জানুয়ারি মাসে পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রধানের গুরুত্বারোপ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত – সিরাজগঞ্জে তারেক রহমান হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

লালমোহনে আদালতের নির্দেশ অমান্য করে জোর পূর্বক দখল ও গাছ কর্তনের অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • ২৬ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে আদালতের নির্দেশ অবমাননা করে জোর পূর্বক জমি দখল ও গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরভূতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড তারাগঞ্জ বাহাদুর চৌমূহনী এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী মো. আবুল কালাম লালমোহন থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

ভুক্তভোগী মো. আবুল কালাম জানান, হরিগঞ্জ মোজায় এস এ খতিয়ান নং-৭৯৯, ৬২৮ এ দাগ নং ২৩০৭,২৩০৮,২৩০৯,২৩১১ মোট সম্পত্তি পরিমান ৪৬ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছি। হঠাৎ করে এলাকার  নুরুল ইসলাম কারী গংদের আমার এই জমির উপর লোলুপদৃষ্টি পড়ে। তারা জোর করে উক্ত জমি তাদের দখলে নিতে চাচ্ছে। এ নিয়ে আদালতে মামলা চলমান থাকায় আদালত সম্পত্তি আমার দখলে থাকবে বলে আদেশ প্রদান করেন।

আদালতের আদেশকে অমান্য করে সোমবার (০৭ অক্টোবর ২০২৪ ইং) সকালে নুরুল ইসলাম কারী, তোফায়েল, মামুন, জোবায়ের, নোমান আদর, জালাল আহম্মেদ, আলী আজগর, আবুল কাশেমসহ আরো কয়েজনের মিলে আমাদের জমি দখল করতে আসে। তারা তখন সম্পত্তিতে থাকা সুপারি গাছ ও সৃষ্টি গাছ কেটে ফেলে।

আবুল কালাম আরো বলেন, নুরুল ইসলাম কারী গংরা এলাকার কোনা শালিস মানেন না। তারা এলাকায় জোর জুলুমবাজ ও অত্যাচারী হিসেবে পরিচিত। তাদের ব্যাপারে আমি লালমোহন থানায় লিখিত অভিযোগ দাখিল করেছি।

এ ব্যাপারে অভিযুক্ত নুরুল ইসলাম কারী বলেন, ওই গাছগুলো আমাদের যায়গার গাছ। তারা রাত্রে কেটে নিয়েছে। এটার প্রমান আমাদের কাছে রয়েছে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে আদালতের নির্দেশ অমান্য করে জোর পূর্বক দখল ও গাছ কর্তনের অভিযোগ

আপডেটের সময় ০৩:৫৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪