ভিয়েনা ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক সুই-সুতোয় গাঁথা অর্ধশতকের গল্প: বিনা রানীর শখের পাখা ও পুতুল কুমিল্লা-৪ আসনে মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় হাসনাতের বিপুল ভোটে জয়ের আভাস দাঁড়িপাল্লার সমর্থনে খাগড়াছড়িতে মারমা–ত্রিপুরাদের বিশাল গণমিছিল বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে জানুয়ারি মাসে পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রধানের গুরুত্বারোপ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত – সিরাজগঞ্জে তারেক রহমান হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলের লক্ষ্যে সভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • ২৭ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ, এটিকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা চলবে। তাই নিষেধাজ্ঞার এই সময়ে সকলকে ইলিশ আহরণ, মজুত এবং বেচা-কেনা থেকে বিরত থাকতে হবে। সঠিকভাবে মা ইলিশ রক্ষা অভিযান বাস্তবায়ন করা গেলেই ইলিশ সম্পদের উন্নয়ন করা সম্ভব হবে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান, বাংলাদেশ নৌবাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার মো. নূর আলম শেখ, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলের লক্ষ্যে সভা

আপডেটের সময় ০১:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪