ভিয়েনা ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত দুই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • ১১১ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই আহত হয়।
বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই মিলগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নীলফামারীর ডিমলা উপজেলার রামডাঙা গ্রামের মৃত দুলাল হোসেনের স্ত্রী ফরিনা বেগম (৫৫) ও বাসের সুপারভাইজার একই জেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে মুগনী (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নীলফামারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা অনিতা পরিবহনের একটি বাস বুধবার ভোরে মহাসড়কের গোড়াই মিলগেইট এলাকায় পৌছালে সেখানে আগে থেকে পল্লীবিদ্যুতের খুটি বোঝাই থেমে থাকা একটি ট্রাকের থাক্কা লাগে। এতে বাসের সামনের গ্লাস ভেঙে পল্লীবিদ্যুতের খুটি বাসের ভিতরে ঢুকে ওই দুই জন নিহত হয়।
এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান বলেন, বাস ও ট্রাক আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস  
জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত দুই

আপডেটের সময় ১১:১৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪