ভিয়েনা ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা টাঙ্গাইলে আমনের বাম্পার ফলন, উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক ফেসবুকে অভিযোগ ঘিরে লালমোহনে আলোচনা, নিরপেক্ষ তদন্ত চান অধ্যক্ষ মাভাবিপ্রবি-বিসিকের সমঝোতা, উদ্যোক্তা তৈরিতে নতুন উদ্যোগ চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরের বিরুদ্ধে মামলা সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাড়ি ফেরা হলো না আবীরের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • ১০৩ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবীর হোসেন (১২) নামের শিশু নিহত হয়েছে।

বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবীর শৈলকুপার দুধসর  গ্রামের শানু বিশ্বাসের ছেলে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ের ইনচার্জ ফয়সাল আহমেদ জানান, দুপুরের দিকে দাদির সঙ্গে ভাটই হাটে ছাগল বিক্রি করতে এসেছিল আবীর। এরপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছনের দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝায় ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের ডান চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শৈলকুপা থানার ওসি মো. সফিকুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক গাড়িটি জব্দসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাড়ি ফেরা হলো না আবীরের

আপডেটের সময় ০২:১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪