ভিয়েনা ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা টাঙ্গাইলে আমনের বাম্পার ফলন, উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক ফেসবুকে অভিযোগ ঘিরে লালমোহনে আলোচনা, নিরপেক্ষ তদন্ত চান অধ্যক্ষ মাভাবিপ্রবি-বিসিকের সমঝোতা, উদ্যোক্তা তৈরিতে নতুন উদ্যোগ চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরের বিরুদ্ধে মামলা সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

টাঙ্গাইলে সেনাবাহিনী প্রধানের বিদায়ী দরবার অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • ১০৯ সময় দেখুন
টাংগাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাস পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। এ সময় সেনাবাহিনী প্রধানের বিদায়ী দরবার অনুষ্ঠিত হয়।
মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৯ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া সেনাবাহিনী প্রধানকে স্বাগত জানান।
দরবারে সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে, বাংলাদেশ সেনাবাহিনীকে জাতির গর্ব হিসেবে প্রতিষ্ঠিত রাখার দৃঢ় প্রত্যয়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করায় সন্তুষ্টি প্রকাশ করেন। এর পাশাপাশি, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রগতি অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে সেনাবাহিনী প্রধানের বিদায়ী দরবার অনুষ্ঠিত

আপডেটের সময় ১১:৫৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪