ভিয়েনা ০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ প্রচারণায় বাধার অভিযোগে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন ১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে : জামায়াত আমীর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছোট-বড় সকলেই বিনামূল্যে চিকিৎসা দেয়া পাবে : মুজিবুর রহমান দেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী : অধ্যাপক মুজিবুর রহমান বর্ষা নিক্ষেপে স্বর্ণপদক পেলাে ঝালকাঠির মেয়ে ফারজানা

ঝালকাঠির কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, চলছে গণনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৮:১১ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
  • ৪৮ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ উপকূলীয় জেলা ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলছে। এ সময়ের মধ্যে কোথাও কোন অপ্রিতিকর খবর পাওয়া যায়নি। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে।

গত ২৯ মে এ দুই উপজেলায় তৃতীয় ধাপে ভোটগ্রহণ হওয়ার কথা ছিলো, ঘূর্ণিঝড় রিমালে কারণে স্থগিত করা হয় এ নির্বাচন। পরে ৯ জুন ভোটগ্রহণের দিন ধার্য করে নির্বাচন কমিশন।

এ দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইসচেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।দুই উপজেলায় মোট ভোটার ২ লাখ ১৫ হাজার ৮৯২ জন। নির্বাচন শেষে ৫০.১৯% ভোটার ভোট প্রয়োগ করেছে। দুই উপজেলায় ৯০টি কেন্দ্রে ভোট গ্রহণ সফল করার জন্য বিভিন্ন পর্যায়ের অফিসারসহ ৬৫৪জন পুলিশ বাহিনীর সদস্য, এপিপিএন ৩০জন আরআরএফ ৯৫জন, ৪০জন আনসার ব্যাটলিয়নসহ ৮০৪ জন কেন্দ্রে থাকছেন। তাদের সাথে প্রতিটি কেন্দ্রের ভোটার সংখ্যা অনুযায়ী সবনিম্ন ১৩ জন থেকে ১৭জন মহিলা ও পুরুষসহ আনসার ভিডিপি সদস্যরা থাকছেন। ইউনিয়ন ভিত্তিক প্রতিটি কেন্দ্রে একজন ম্যাজিষ্ট্রেট রয়েছেন।

জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটসহ শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে ৩৬টি মোবাইল টিম এই দুই উপজেলায় থাকবে এবং ৩টি করে ৬টি স্ট্রাইকিং ফোর্স নির্বাচন চলাকালীন ও পরবর্তী সময়ে এলাকাজুড়ে টহলে ছিলেন। সর্বশেষ এই রিপোর্ট প্রেরণকালিন সময়ে কেন্দ্রে কেন্দ্রে ভোট গননা চলছে।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠির কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, চলছে গণনা

আপডেটের সময় ০২:৫৮:১১ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪