ভিয়েনা ১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

টাঙ্গাইলের গোপালপুরে কচুরিপানার চাপে ধ্বসে পড়লো সেতু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৪৩ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে পাহাড় সমান কচুরিপানার চাপে দু’টি পিলারসহ একটি সেতুর দক্ষিণ অংশ বিকট শব্দে মুখ থুবড়ে নদীর বুকে ধ্বসে পড়ে। বুধবার (০৫ জুন) বিকেলে ঝিনাই নদীর উপর জামতৈল-বনমালী সেতুর দুটি স্লাপ ভেঙ্গে পানিতে পড়ে যায়। সেতুটি ভেঙ্গে পড়ায় ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।

জানা যায়, গোপালপুর এলজিইডি বন্যা পুনর্বাসন প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি টাকা ব্যয়ে ১৯৯৬ সালে নগদাশিমলা ইউনিয়নের ঝিনাই নদীর জামতৈল-বনমালী অংশে এ সেতুটি নির্মাণ করেন। সেতুর বনমালী অংশে সংযোগ সড়ক নির্মাণ করা হলেও গ্রামীণ দলাদলির জন্য জামতৈল অংশে কোন সংযোগ সড়ক নির্মাণ করা যায়নি। ফলে যানবাহন পারাপারে সমস্যা হতো। বেশ কিছু দিন ধরে মাদকসেবীরা ব্রীজের উইংয়ের লোহা খুলে নিয়ে যায়। ফলে সেতুটি ঝুঁকিপ‚র্ণ হয়ে পড়ে।

বনমালী গ্রামের দোকানদার হালিম মিয়া জানান, কিছুদিন আগে যমুনার এ শাখা নদীতে ঢলের পানি পড়লে উজান থেকে ভেসে আসা বিপুল পরিমান কচুরিপানা সেতুর সাথে আটকে যায়। কয়েক দিন আগের ভারী বর্ষণে নদীর অঢেল স্রোতের ধাক্কায় সেতুর একটি অংশ ভেঙ্গে পড়ে। সামনে বর্ষাকাল। সেতুর অভাবে নদী পারাপারে সমস্যা হবে। গোপালপুর এলজিডির সাবেক সহকারি প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, সেতুটি অপরিকল্পিতভাবে নির্মিত হয়েছিল। উচ্চতা কম থাকায় ভরা বর্ষায় সেতুর নিচ দিয়ে বড় নৌকা পারাপার করা যেতোনা। প্রায়ই নৌকার সাথে ব্রীজের ধাক্কা লাগতো। বছর তিইেশ আগে সেতুর মাঝখানে ফাটল দেখা দেয়। বরাদ্দের অভাবে এটি মেরামত করা যায়নি।

উপজেলা স্থানীয় সরকারের (এলজিইডি) প্রকৌশলী ফাত্তাউর রহমান জানান, সেতু ধ্বসে পড়ার খবর মৌখিকভাবে শুনেছেন। লোক পাঠিয়ে বিষয়টি জেনে নেয়ার পর বক্তব্য দেয়া যাবে।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের গোপালপুরে কচুরিপানার চাপে ধ্বসে পড়লো সেতু

আপডেটের সময় ০৯:১৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪