ভিয়েনা ০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

টাঙ্গাইলের ভুঞাপু‌রে ‌সিএন‌জি চালক‌কে অর্ধলগ্ন করা সেই এসআইকে প্রত্যাহার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
  • ১১০ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভুঞাপু‌রে সিএন‌জিতে পর্দা না থাকায় চাল‌কের কাপড় খু‌লে অর্ধলগ্ন করা সেই এসআই হা‌সিবুল হাসান‌কে প্রত‌্যাহার ক‌রা হ‌য়ে‌ছে।
শুক্রবার (১৮ জানুয়া‌রি) ‌বি‌কে‌লে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আহসান উল্লাহ।
জানা‌ গে‌ছে, রা‌তে টহল দেয়ার জন‌্য আনা সিএন‌জি‌র একপা‌শে পর্দা না থাকায় ভুঞাপুর থানার উপপ‌রিদর্শক (এসআই) হা‌সিবুল হাসান চালকের শরী‌রে জামাকাপড় খু‌লে বাসস্ট‌্যান্ড এলাকায় দাড় ক‌রি‌য়ে রা‌খে। প‌রে ঘটনা‌টি শ্রমিক সংঘঠ‌নে জানা‌লে অন‌্যান‌্য চালকরা ক্ষুব্ধ হ‌য়ে বিক্ষোভ ক‌রেন। ‌প‌রে এনি‌য়ে    ইউরো বাংলা টাইমস সহ বিভিন্ন গণমাধ‌্যমগু‌লো‌তে সংবাদ প্রকা‌শিত হওয়ার পর তা‌ৎক্ষ‌নিক বদ‌লির নি‌র্দেশ দেয় জেলা পু‌লিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এরপরই শুক্রবার তা‌কে থানা প্রত‌্যাহার ক‌রে পু‌লিশ লাইন‌সে যুক্ত করা হয়।
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আহসান উল্লাহ জানান, পু‌লি‌শ সুপা‌রের নি‌র্দেশে এসআই হা‌সিবুল হাসান‌কে প্রত‌্যাহার ক‌রে নি‌য়ে পু‌লিশ লাইন‌সে যুক্ত করা হ‌য়ে‌ছে। তি‌নি দুপু‌রেই থানা ত‌্যাগ ক‌রে‌ছেন।
উল্লেখ‌্য, গত ১৬ জানুয়া‌রি রা‌ত ১১টার‌ দি‌কে টহলের জন‌্য আনা সিএন‌জির চালক‌কে গা‌ড়ির পর্দা না থাকায় জামাকাপড় খু‌লে সড়‌কের উপর দাড় ক‌রি‌য়ে  শা‌স্তি দেন এসআই হা‌সিবুল হাসান।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের ভুঞাপু‌রে ‌সিএন‌জি চালক‌কে অর্ধলগ্ন করা সেই এসআইকে প্রত্যাহার

আপডেটের সময় ০৭:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪