ভিয়েনা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

লালমোহনে সঞ্জিত সুতার পান চাষ করে ভাগ্য বদলেছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • ৪৭ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে পান চাষ করে ভাগ্য বদলেছে সঞ্জিত সুতার নামে এক যুবকের। গত বছর ৬০ শতাংশ জমিতে পান চাষ করে ভালো ফলন ও লাভবান হওয়ায় এ বছর বাড়িয়েছেন জমির পরিমাণ। উপজেলার চরভূতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নমগ্রাম এলাকায় চলতি বছর ১২০ শতাংশ জমিতে পান চাষ করেছেন যুবক সঞ্জিত সুতার। তিনি ওই এলাকার সুতার বাড়ির মনোরঞ্জনের ছেলে।

পান চাষি সঞ্জিত সুতার জানান, ২০১৩ সালে প্রথম ৪০ শতাংশ জমিতে পানের বরজ করি। প্রথম কয়েক বছর ফলন ও লাভ একটু কম হয়। তবে গত কয়েক বছর ধরে পানের চাহিদা বেড়েছে। তাই পর্যায়ক্রমে জমি বাড়িয়ে পানের বরজ বড় করি। এ বছর ১২০ শতাংশ জমিতে পান চাষ করেছি। যেখানে রয়েছে- হাইব্রিড, এলসি, মহানলি ও বাংলা জাতের পান।

তিনি জানান, চাষ করা এসব পান জেলার বিভিন্ন বাজারে গিয়ে বিক্রি করি। বিক্রি করার সময় তিন ভাগে ভাগ করা হয় পান। যার মধ্যে থাকে ছোট, মাঝারি ও বড় সাইজের পান। সে অনুযায়ী এক বিরা পান ১০ টাকা, ১০০ টাকা এবং দুইশত টাকায় বিক্রি করি। এতে করে প্রতি মাসে প্রায় এক লাখ টাকার পান বিক্রি করতে পারি। সেখান থেকে শ্রমিক এবং ওষুধসহ অন্যান্য খরচ বাদে আয় হয় অন্তত ৩০ হাজার টাকা। শীতের সময় বাজারে পানের বেশি চাহিদা থাকে। তখন বিক্রিও বাড়ে, আয়ও বাড়ে।

সঞ্জিত সুতার আরো জানান, পান বিক্রি করে যা আয় হয় তা দিয়ে বাবা-মা, স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে সংসার চালাই। তবে সরকারি-বেসরকারি অনুদান পেলে পান চাষ বৃদ্ধি করা যেতো। এ অনুদান পেলে আমার মতো অনেকে পান চাষে আগ্রহী হতেন। স্থানীয় অনেকের আগ্রহ থাকলেও অর্থের অভাবে পান চাষ করতে পারছেন না। আমি মনে করি; এ পান চাষ বৃদ্ধি করা হলে এখানের অর্জিত অর্থের মাধ্যমে লালমোহন উপজেলার অর্থনৈতিক অবস্থা আরো উন্নত হবে।
লালমোহন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার চরভূতা ইউনিয়নের নমগ্রাম এলাকায় পান চাষি বেশি। কৃষি অফিস থেকে তাদের সব ধরনের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। পান চাষিরাও কৃষি অফিসের পরামর্শ মেনে কাজ করছেন। যার ফলে তারা পানের ভালো ফলন পাচ্ছেন। এতে করে অধিক লাভবানও হচ্ছেন পান চাষিরা। এছাড়া উপজেলার অন্যান্য কৃষকদের প্রয়োজনেও কৃষি অফিস সর্বদা পাশে রয়েছে।

অন্যদিকে কৃষি অফিস সূত্রে জানা যায়, লালমোহন উপজেলায় এ বছর ৬৫ হেক্টর জমিতে পানের চাষ হয়েছে। ইউনিয়নের দিক থেকে সর্বোচ্চ পান চাষ হয়েছে লর্ডহার্ডিঞ্জ ও চরভূতা ইউনিয়নে। এ বছর লালমোহনে অন্তত এক হাজার কৃষক পান চাষ করেছেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে সঞ্জিত সুতার পান চাষ করে ভাগ্য বদলেছে

আপডেটের সময় ০৫:৫৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩