ভিয়েনা ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা লালমোহনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু !

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৯৫ সময় দেখুন
স্টাফ রিপোর্টার : ভোলার  লালমোহনে বাড়ির পাশের মাঠে সহপাঠীদের সাথে ফুটবল খেলাবস্থায় আকস্মিক  বজ্রপাতে মো. ইয়ামিন (১১) নামের এক শিক্ষার্থীর  মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে)  বিকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের  ৮ নম্বর  ওয়ার্ড সৈয়দাবাদ গ্রামের  কাশ্মীর এলাকার এ ঘটনা ঘটে। ইয়ামিন ওই এলাকার ফয়েজ দালাল বাড়ির  নিজাম উদ্দিন এর  ছোট ছেলে এবং  লর্ডহার্ডিঞ্জ মডেল মাদ্রাসার পঞ্চম  শ্রেণির ছাত্র। তার মৃত্যুতে সহপাঠীসহ  ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রত্যক্ষদর্শী ওই এলাকার বাসিন্দা মো. ইকবাল হোসেন জানান, শুক্রবার বিকেলে ইয়ামিন বাড়ির পাশের মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলছিল। বিকেল আনুমানিক ৫টার দিকে হঠাৎ খেলাবস্থায় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।
এ বিষয়ে লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম জানান, চৌকিদারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জাহিদ দুলাল/ইবিটাইমস/এম আর 

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু !

আপডেটের সময় ০৭:৩৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬