ভিয়েনা ০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নলছিটিতে গাঁজাসহ ছাত্রদলনেতা আটক লালমোহনে বাস চাপায় শিশু নিহত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন, লালমোহনে আনন্দ মিছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৩৯ সময় দেখুন

oppo_0

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করে ‘অবিরাম উন্নয়নে বাংলাদেশ’ সংগঠন। এতে সহযোগিতা করে প্রাইম ডায়াগনষ্টিক এন্ড মেডিকেল সার্ভিসেস।
ক্যাম্পে উপজেলার কাতলাগাড়ি,কৃত্তিনগর, কৃষ্ণনগর,চর বাখরবারসহ আশপাশের কয়েকটি গ্রামের শতাধিক নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসা নিতে ভিড় জমান। এসময় রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
স্থানীয়রা জানান,গ্রামীণ এলাকায় নিয়মিত চিকিৎসাসেবার সুযোগ কম থাকায় এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য অনেক উপকারী। বিশেষ করে বয়স্ক ও নিম্নআয়ের মানুষ এ ক্যাম্প থেকে উপকৃত হয়েছেন।

অবিরাম উন্নয়নে বাংলাদেশ সংগঠনের পরিচালক উজ্জল আলী বলেন,মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এ আয়োজন। ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আয়োজকরা জানান,সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেটের সময় ০৩:০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬