ভিয়েনা ০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

নির্বাচনকে সামনে রেখে ভালো সাজার চেষ্টা করছে আ.লীগ : মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • ৪৬ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশ-বিদেশের কাছে আওয়ামী লীগ ভালো ও ভদ্র সাজার চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এ মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন একবারে কালো আইন, আমরা এই আইনটা বাতিলের জন্য সেমিনার সভা করেছি। আমরা এই আইনটাই সম্পূর্ণ বাতিল চাই। এটি দেশের মানুষের বিরুদ্ধে আইন, গণতন্ত্রের বিরুদ্ধে আইন, সাংবাদিকদের মুখ আটকে রাখার আইন।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আওয়ামী লীগ মানুষকে বোকা ভাবে, সেজন্য তারা আইন বাতিল না করে শুধু নাম পরিবর্তন করে উপস্থাপন করেছে। নাম দিয়েছে সাইবার আইন। এটা বিদেশি ও দেশের মানুষের সঙ্গে প্রতারণা করার জন্য। আওয়ামী লীগের মূল উদ্দেশ্য একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা, শুধু মোড়ক ব্যবহার করে ভেতরে সব ঠিক বাকশাল কায়েম করে যাচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘সামনের নির্বাচনকে লক্ষ্য করে বিদেশি ও দেশের মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগ। তাদের চরিত্রই এমন। এদের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ আছে। আওয়ামী লীগ সরকার থাকার সময় কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনে আমাদের যারা প্রার্থী হবেন তাদের জেল দিয়ে দিচ্ছে। দ্রুত বিচার করে রায় দেওয়া হচ্ছে।’

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচনকে সামনে রেখে ভালো সাজার চেষ্টা করছে আ.লীগ : মির্জা ফখরুল

আপডেটের সময় ০৯:০০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩