ভিয়েনা ০৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

লালমোহনে সুজনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • ৭০ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ প্রতিপাদ্যে দেশের বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহবানে একযোগে সারাদেশে মানববন্ধনের অংশ হিসেবে ভোলার লালমোহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে শনিবার সকালে লালমোহন প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও  রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলালের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নিয়াজ মুশফিক, লালমোহন প্রেসক্লাবের সহসভাপতি মাহবুবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রাহাত আনোয়ার, সুজন-সুশাসনের জন্য নাগরিক এর লালমোহন কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম জনি, সাংবাদিক শংকর মজুমদার, হাসান পিন্টু, সালাম সেন্টু, অপু  হাসান, মুশফিকুর রহমান, ইব্রাহিম আকাশ প্রমূখ।

এসময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপের কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা।

লালমোহন উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ এসময় উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে সুজনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময় ১২:৫৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩