ভিয়েনা ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা লালমোহনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

হবিগঞ্জে ড্রেস মেকিং প্রশিক্ষণের সনদ বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১২৭ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : প্রত্যাগত অভিবাসী কর্মীদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এক মাসব্যাপী ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং প্রশিক্ষণ কার্যক্রম সনদপত্র বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) হবিগঞ্জ প্রবাসী কল্যাণ সেন্টারের উদ্যোগে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রুমানা আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. তাজ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্যাগত অভিবাসীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে এ উদ্যোগের জন্য RAISE প্রকল্প ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে রুমানা আক্তার বলেন, প্রত্যাগত অভিবাসী কর্মীদের নিয়ে প্রথমবার কাজ করার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধিতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে সম্পৃক্ত থাকার আগ্রহ রয়েছে। যে

মো. তাজ উদ্দিন বলেন, প্রবাসী কল্যাণ সেন্টারের মাধ্যমে প্রবাসী ও প্রত্যাগত কর্মীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে ড্রেস মেকিং প্রশিক্ষণের সনদ বিতরণ

আপডেটের সময় ০৩:২১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬