ভিয়েনা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস ফ্রান্সে দাবানলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ উদ্ধার ভারত থেকে ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘ফ্যাসিস্টদের দমনে পুলিশ আরও কঠোর হবে’ : খুলনা রেঞ্জের ডিআইজি মাভাবিপ্রবিতে প্রতীকী ম্যারাথন ‎ মাভাবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের ফাহিম

লালমোহনে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১০৩ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অবনী মোহন দাস, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মোঃ হুমায়ুন কবীরসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উপজেলা খাদ্য বিভাগ জানায়, এবার ‘কৃষক অ্যাপ’-এ নিবন্ধিত ৫৫৭ জন কৃষকদের মধ্যে লটারির মাধ্যমে ৩১৯জন কৃষককে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রত্যেক কৃষকের কাছ থেকে ৩ মেট্রিক টন করে ৩৬ টাকা কেজি দরে মোট ৯৫৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আপডেটের সময় ০৩:১৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬