ভিয়েনা ০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

লালমোহনে বৃদ্ধার বসতঘর ভেঙে ভিটায় চারা রোপণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২০:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • ৭০ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে দিনেদুপুরে জাহানারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার বসতঘর ভাঙচুর ও লুট পরবর্তী ভিটায় সুপারি গাছের চারা লাগানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

গত শনিবার (২২ জুলাই) দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ড চর লালমোহন গ্রামের খলিল হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধা একই ওয়ার্ডের আবুল হাসেমের স্ত্রী। ঘর হারিয়ে বর্তমানে অসুস্থ স্বামীসহ অন্যের বাড়িতে ঠাঁই হয়েছে তাদের।

বৃদ্ধা জাহানারা বেগম বলেন, গত ২২ জুলাই দুপুরে বৃদ্ধা তার বসতঘরে হামলা চালায় একই এলাকার মোঃ হোসেন মাস্টার, তার ছেলে কামরুল, মজি চৌকিদার ও একই ওয়ার্ডের গ্রাম পুলিশ কাদেরসহ তাদের লোকজন। তাদেরকে বাঁধা দিতে গেলে আমার স্বামীসহ আমাকে আরেক হামলাকারী নুরে আলমের ঘরে নিয়ে বেঁধে রাখে।

বৃদ্ধা আরও বলেন, আমাদের কে বেঁধে রেখে আমার বসতঘরের সকল মালামাল লুটে নিয়ে পুরো বসতঘরটি ভেঙে ফেলে হামলাকারীরা। এ ঘটনায় ওইদিনই লালমোহন থানায় মামলা করি। মামলার পরপরই আমার বসতভিটায় সুপারি গাছের চারা লাগিয়ে দিয়েছে হামলাকারীরা।

এ বিষয়ে জানতে চাইলে বৃদ্ধার ঘরে হামলার বিষয়টি অস্বীকার করে মোঃ হোসেন মাস্টার বলেন, আমাকে ফাঁসানো হয়েছে।

এদিকে হামলার ঘটনার ভিডিওতে বৃদ্ধার স্বামীকে ঘর থেকে টেনেহিঁচড়ে নিতে দেখা যায় লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ কাদের কে। তবে এ বিষয়ে জানতে গ্রাম পুলিশ কাদেরের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তা রিসিভ করেননি তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সেলিম হোসেন বলেন, জাহানারা বেগম একটি মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বৃদ্ধার বসতঘর ভেঙে ভিটায় চারা রোপণ

আপডেটের সময় ০৬:২০:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩