ভিয়েনা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার

বিশ্বে করোনায় মৃত্যু ২০ লাখ ৪৯ হাজার ছাড়িয়েছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • ২১৫ সময় দেখুন

নিউজ ডেস্ক: বিশ্বে করোনায় মৃত্যু ২০ লাখ ৪৯ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত ৯ কোটি ৬০ লাখের বেশি। এদিকে, করোনা পরিস্থিতিতে ইউরোপ ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে দেয়া নিয়ে প্রশাসনিক দ্বিধা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রে।

গেল একদিনে বিভিন্ন দেশে আরো ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত পাঁচ লাখের কাছাকাছি। এরমধ্যে, যুক্তরাষ্ট্রেই মৃত্যু দেড় হাজারের মতো। নতুন শনাক্ত দেড় লাখের মতো। এমন পরিস্থিতির মধ্যেই যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলোতে ২৬ জানুয়ারি থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে করোনার নতুন ধরনের  সংক্রমণ থেকে এখনই ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দিতে রাজি নন নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

এদিকে, সোমবার অক্সফোর্ডের করোনা টিকার ল্যাব ঘুরে দেখেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। মার্চ থেকে মে মাসের মধ্যে করোনা পরিস্থিতি ভালো হবে বলে প্রত্যাশা তার।

নিউজ ডেস্ক/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিশ্বে করোনায় মৃত্যু ২০ লাখ ৪৯ হাজার ছাড়িয়েছে

আপডেটের সময় ০৫:০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১