ভিয়েনা ১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা

দ্বিতীয়বারের মত অভিশংসিত হলেন ডোনাল্ড ট্রাম্প

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
  • ৫৮ সময় দেখুন

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মত অভিশংসিত হলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিনিধি পরিষদের পর সিনেটেও তা পাস হবে আশা করছেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এর ফলে এখনই ক্ষমতা হারাতে হচ্ছে না বিদায়ী এ মার্কিন প্রেসিডেন্টকে।

বুধবার দেশটির প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত এক ভোটাভুটিতে অভিশংসন প্রস্তাব পাসের পক্ষে ২৩২টি এবং বিপক্ষে ১৯৭টি ভোট পড়ে। এতে ডেমোক্র্যাটদের পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেন তার দল রিপাবলিকান পার্টির  ১০ সদস্য। গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সহিংসতা উস্কে দেয়ার দায়ে তাঁকে অভিশংসিত করা হলো। এক টুইটবার্তায় ট্রাম্পের জবাবদিহিতার কার্যক্রম কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটেও পাস হবে বলে প্রত্যাশা করেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। সংবিধান মেনে যুক্তরাষ্ট্রের অন্য গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মতো ট্রাম্পের অভিশংসন প্রস্তাবটিও দেখা হবে বলে মনে করেন তিনি।

এদিকে, হোয়াইট হাউসের টুইটার অ্যাকাউন্টে পাঁচ মিনিটের ভিডিও বার্তায়- দেশে সহিংসতা, আইন লঙ্ঘন ও ধ্বংসযজ্ঞের কোনো স্থান নেই বলে হুঁশিয়ার করেন ট্রাম্প। সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। তবে অভিশংসনের বিষয়ে কিছু বলেননি ট্রাম্প। অবশ্য প্রস্তাব অনুমোদন হলেও মেয়াদ থাকতে ট্রাম্পকে বিদায় নিতে হচ্ছে না। তবে এ অভিশংসনের মাধ্যমে ক্ষমতা ছাড়ার পরও ট্রাম্পের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চালিয়ে নেয়া যাবে।

নিউজ ডেস্ক/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দ্বিতীয়বারের মত অভিশংসিত হলেন ডোনাল্ড ট্রাম্প

আপডেটের সময় ০৬:০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১