ভিয়েনা ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার

রোহিঙ্গা ইস্যুতে চলতি মাসেই ঢাকা-নেপিদো-বেইজিং ত্রিপক্ষীয় বৈঠক : পররাষ্ট্র মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
  • ১৩৪ সময় দেখুন

ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চলতি মাসের ১৯ তারিখ চীনের মধ্যস্থতায় সচিব পর্যায়ে ঢাকা-নেপিদো-বেইজিং ত্রিপক্ষীয় বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।রাজধানীর একটি স্কুলে সুরের ধারার পৌষ উৎসবের উদ্বোধন করে একথা জানান পররাষ্ট্র মন্ত্রী।

পররিষ্ট্র মন্ত্রী বলেন, এই বৈঠকরে পরই প্রত্যাবাসন শুরু হবে। সম্প্রতি বাংলাদেশে আশ্রয় নেয়া বাকী দুই লাখ ত্রিশ হাজার রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে দেয়া হয়েছে বলেও জানান তিনি। এ নিয়ে মোট প্রায় সাড়ে আট লাখ রোহিঙ্গার তালিকা দেশটির কাছে হস্তান্তর করা হলো।

করোনা ও নির্বাচনের দোহাই দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে গত বছর বাংলাদেশের সাথে কোন বৈঠকে বসেনি মিয়ানমার। চলতি বছরের শুরুতেই বৈঠকের কথা থাকলেও চীনের পররাষ্ট্র মন্ত্রীর মিয়ানমার সফরের কারণে তা হয়নি। অবশেষে চীনের মধ্যস্থতায় ১৯ জানুয়ারি ঢাকায় প্রত্যাবাসন বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানালেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের তালিকা মিয়ানমারকে দিলেও প্রত্যাবাসনে দেশটির আন্তরিকতার অভাবকে দায়ী করেন পররাষ্ট্র মন্ত্রী।

ঢা. প্র/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রোহিঙ্গা ইস্যুতে চলতি মাসেই ঢাকা-নেপিদো-বেইজিং ত্রিপক্ষীয় বৈঠক : পররাষ্ট্র মন্ত্রী

আপডেটের সময় ০৬:০৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১