ভিয়েনা ০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ৮ জনের প্রাণহানি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে চাপে ভারত

সাড়ে ৯ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন একনেকে; বার বার মেয়াদ বাড়ানোয় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
  • ১২৩ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক এর বৈঠকে ৯ হাজার ৫৬৯ কোটি ২৩ লাখ টাকার ছয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে তিন হাজার ৮৬৭ কোটি ৫৮ লাখ সরকারের নিজস্ব অর্থায়ন এবং পাঁচ হাজার ৭০১ কোটি ৬৫ লাখ টাকা আসেব বিদেশি অনুদান থেকে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্তি হয়েছিলেন প্রধানমন্ত্রী।

একেনেকে অনুমোদিত প্রকল্পগুলো হলো— স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘COVID-19 Emergency Response and Pandemic Preparedness (প্রথম সংশোধিত)’ প্রকল্প, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘জেলা মহাসড়কগুলোর যথাযথ মান ও প্রশস্ততা উন্নীতকরণ-সিলেট জোন (প্রথমম সংশোধিত)’ প্রকল্প, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘সুন্দরবন সুরক্ষা’ প্রকল্প,  তথ্য মন্ত্রণালয়ের ‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ (প্রথম পর্যায়)’ প্রকল্প, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ (তৃতীয় পর্যায়)’ প্রকল্প,  গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘চিটাগাং সিটি আউটার রিং রোড (তৃতীয় সংশোধিত)’ প্রকল্প।

কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রকল্পের মেয়াদ কয়েক দফায় বাড়ানোয় বৈঠকে অসন্তোষ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের দ্বিতীয় সংশোধিত প্রস্তাব তোলা হলে প্রধানমন্ত্রী ওই প্রকল্পের মেয়াদ কেন বাড়ানো হচ্ছে- তা জানতে চেয়ে বিষয়টি তদন্তের নির্দেশ দেন।  পরে একনেকে ওই প্রকল্পটি অনুমোদন না দিয়ে তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়। ২৭৫ কোটি ৪৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রকল্পটি ২০১২ সালের জানুয়ারি হতে ২০১৪ সালের ডিসেম্বরে বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়। কিন্তু সময় মতো শেষ করতে না পারায় এক বছর পর আরও  দুই বছর মেয়াদ বাড়ানো হয়। কুষ্টিয়া মেডিক্যাল কলেজ স্থাপন প্রকল্পের মেয়াদ শেষ হলেও বাস্তবায়ন হয়েছে মাত্র ৫৫ শতাংশ। আর্থিক অগ্রগতি ৩৬ দশমিক ৩৯ শতাংশ।

ঢা. প্র/ ই্বউ টাইমস/৫.০১.২১

Tag :
জনপ্রিয়

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাড়ে ৯ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন একনেকে; বার বার মেয়াদ বাড়ানোয় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

আপডেটের সময় ০৪:১৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১