ভিয়েনা ০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার মা ও শিশু ওয়ার্ডে ভয়াবহ আগুন, ১৪ শিশুর মৃত্যু বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ: প্রবাসীকল্যাণমন্ত্রী ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা লালমোহনে ৮ পরিবারের চলাচলের পথে ও হেলিপ্যাডে গাছ লাগানোর অভিযোগ নাগরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি টাঙ্গাইলে শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ৩১ আগস্ট

সিলেটে কোয়ারেন্টাইনে নেয়া হল যুক্তরাজ্য থেকে আসা ৪১জনকে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
  • ২৫৬ সময় দেখুন

সিলেট প্রতিনিধি: যুক্তরাজ্য থেকে দেশে আসা ৪১ জন প্রবাসী বাংলাদেশিকে কোয়ারেন্টাইনে নিয়েছে সিলেট জেলা প্রশাসন। সোমবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে করে সিলেট ওসমানী বিমানবন্দরে নামেন ৪৭ জন যাত্রী। এরমধ্যে ৪১জন যাত্রী সিলেটের।

সব আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকে তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় বিআরটিসি বাসে করে নেয়া হয় হোটেল হলি গেইটে। তবে, যারা এই হোটেল পছন্দ করেননি তাদেরকে নেয়া হয়েছে এলাকার হোটেল স্টার প্যাসিফিক নামের আরেকটি হোটেলে।

হোটেলের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকাকালিন সময়ে স্বজনদের কেউ তাদের সাথে দেখা করতে পারবেন না। এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাত্রীরা যাতে হোটেলের বাইরে না যেতে পারেন এবং হোটেলে যাতে তাদের স্বজনরা প্রবেশ না করেন তা তদারকি করতে হোটেলগুলোর সামনে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি ইতিবাচক ভাবেই দেখছেন লন্ডন থেকে আসা বাংলাদেশীরা। এদিকে, বিমানে থাকা অন্য ছয় যাত্রী ঢাকায় কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সি. প্র/ইউবি টাইমস/আরএন/৪.০১.২১

Tag :
জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিলেটে কোয়ারেন্টাইনে নেয়া হল যুক্তরাজ্য থেকে আসা ৪১জনকে

আপডেটের সময় ০৫:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১