ভিয়েনা ০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৩৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির ২০২৫-২৬ অর্থবছরের ১০ম এ সভায় সভাপতিত্ব করছেন তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, বৈঠকে মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হবে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ঢাকা/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

আপডেটের সময় ১০:১৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬