ইবিটাইমস ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মেঘনা নদী উত্তাল হয়ে ওঠায় ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌ-রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ছোট-বড় সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করে বলেন, নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করায় মেঘনা নদী বেশ উত্তাল। যাত্রী ও নৌযানের নিরাপত্তার কথা ভেবে আজ সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ভোলার অভ্যন্তরীণ নৌ-রুটের মধ্যে ভেদুরিয়া-বরিশাল রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, ইলিশা-ঢাকা, খেয়াঘাট-ঢাকা, ইলিশা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, ঘোষেরহাট-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-হাতিয়া, মনপুরা-ঢাকা এবং তজুমদ্দিন-মনপুরাসহ অন্যান্য নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
ঢাকা/এসএস
শিরোনাম :
বৈরী আবহাওয়া কারণে ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ
-
EuroBanglaTimes
- আপডেটের সময় ০৬:০৬:০১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- ৪ সময় দেখুন
Tag :
লঞ্চ চলাচল বন্ধ
জনপ্রিয়
Translate »

















