ভিয়েনা ০৫:০২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০১:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ভোলায় পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত হয়েছেন। সোমবার দুপুরে জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগি ইউনিয়নের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম সজীব, সে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড পদ্মা মনসা গুচ্ছ গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে পিকআপটি বোরহানউদ্দিন থেকে লালমোহনের উদ্দেশ্যে রওনা করে টবগি ইউনিয়নের বটতলা এলাকায় পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে সাইড দিতে গেলে পিকআপ থেকে পড়ে গিয়ে পিকআপেরই চাকায় পিষ্ট হয় হেলপার সজিব এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পিকআপসহ নিহতের মরদেহ বোরহানউদ্দিন থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঢাকা/এসএস

Tag :
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

আপডেটের সময় ০২:০১:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬