ভিয়েনা ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নলছিটিতে গাঁজাসহ ছাত্রদলনেতা আটক লালমোহনে বাস চাপায় শিশু নিহত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন, লালমোহনে আনন্দ মিছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

শায়েস্তাগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী চুনারুঘাটে গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৬১ সময় দেখুন

মোতাবিবর হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের এক বিশেষ অভিযানে একটি হত্যা মামলার ১ নম্বর এজাহার ভুক্ত পলাতক আসামী ফারুক মিয়া (৫০) কে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) ভোর রাতে আনুমানিক ৩ টা সময় চুনারুঘাট থানা এলাকায় রানিরকুট গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফারুক মিয়া শায়েস্তাগঞ্জ থানার ১১ নং ব্রামণডোরা ইউনিয়নের ব্রামণডোরা গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে । থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে গত ৩ জুলাই দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার একটি চৌকস অভিযানিক টিম বিশেষ অভিযান চালায়। পরে চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় চুনারুঘাট থানাধীন ২নং আহম্মদাবাদ ইউনিয়নের রানিরকুট এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় সবুজ মিয়ার বসতবাড়ি ঘর থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ । গত ২৯ জুন শায়েস্তাগঞ্জ থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার প্রধান এজাহার ভুক্ত আসামী ছিলেন মোঃ ফারুক মিয়া। ঘটনার পর থেকেই তিনির আত্মীয় বাড়িতে পলাতক ছিলেন।

শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জানিয়েছেন , গ্রেফতারের পর আসামী বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে । শনিবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে ও জানানো হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শায়েস্তাগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী চুনারুঘাটে গ্রেফতার

আপডেটের সময় ০২:২৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬