ভিয়েনা ০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৩৩৬ সময় দেখুন

অস্ট্রিয়া জাতীয় দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গার ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন

ভিয়েনা ডেস্কঃ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সালজবুর্গে একটি গুরুতর সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অস্ট্রিয়া জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক আলেকজান্ডার ম্যানিঙ্গার (৪৮) প্রাণ হারিয়েছেন।

অস্ট্রিয়া একাধিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে অস্ট্রিয়ার জার্মানি সংলগ্ন পশ্চিমের রাজ্য সালজবুর্গের নুসডর্ফ আম হাউন্সবার্গ (ফ্লাখগাউ)-এ সকাল আটটার দিকে এই দুর্ঘটনাটি সংগঠিত হয়।

সংবাদমাধ্যমে আরও বলা হয়েছে, একটি অরক্ষিত রেল লেভেল ক্রসিংয়ে সালজবুর্গ স্থানীয় রেললাইনের সাথে একটি মিনিভ্যানের ধাক্কা লাগে এবং চালক গাড়ির ধ্বংসাবশেষের মধ্যে আটকা পড়েন।

ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটি কয়েক মিটার পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়। জরুরি পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও গাড়ির আরোহী ঘটনাস্থলেই মারা যান। নুসডর্ফ দমকল বিভাগ গাড়িটি উদ্ধারের কঠিন কাজটি সম্পন্ন করে।

ফুটবল তারকার মৃত্যুতে শোক: অস্ট্রিয়ার জাতীয় দলের প্রাক্তন গোলকিপার আলেকজান্ডার ম্যানিঙ্গারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার সাবেক ক্লাব অস্ট্রিয় সালজবুর্গ। আরও শোক প্রকাশ করেছেন অস্ট্রিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (ÖFB) এবং অস্ট্রিয়ান সরকারের ক্রীড়া বিষয়ক ফেডারেল সচিব।

উল্লেখ্য যে,”১৯৮৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত, আলেকজান্ডার শুধু অস্ট্রিয়া পরিবারেরই অংশ ছিলেন না, সর্বোপরি তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি মাঠের ভেতরে ও বাইরে নিজের অসাধারণ কৃতিত্বের ছাপ রেখে গেছেন।

তার সাবেক দল সালজবুর্গ এক শোক বার্তায় বলে, এই কঠিন সময়ে, আমরা তার পরিবার, প্রিয়জন এবং তার কাছের সকলের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি,” তাদের সাবেক গোলরক্ষকের জন্য শোক প্রকাশ করেছে অস্ট্রিয়া সালজবার্গ।

অস্ট্রিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (ÖFB)-ও তাদের গভীর শোক প্রকাশ করেছে। তার প্রয়াণে ফুটবল একজন অত্যন্ত বিশেষ ব্যক্তিকে হারালো। এই কঠিন সময়ে তাঁর পরিবার, বন্ধু এবং তাঁর কাছের সকলের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। আমরা ভবিষ্যতের জন্য তাঁদের শক্তি কামনা করি!

ক্রীড়া বিষয়ক রাষ্ট্রীয় সচিব মিখায়েলা শ্মিট লিখেছেন, “অস্ট্রিয়া জাতীয় দলের প্রাক্তন গোলরক্ষক আলেকজান্ডার ম্যানিঙ্গারের অকালমৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে শোকাহত।

তিনি আরও বলেন,ম্যানিঙ্গার তার প্রজন্মের অন্যতম সেরা গোলরক্ষক এবং অস্ট্রিয়ান ফুটবলের একজন অসামান্য ব্যক্তিত্ব ছিলেন, যিনি দেশের সীমানা ছাড়িয়েও সুপরিচিত ছিলেন। তাঁর পরিবার এবং সকল সঙ্গীর প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।”

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু

আপডেটের সময় ০৪:৪৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬