ভিয়েনা ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সরকারি খরচায় ১৪ লাখেরও বেশি বিচারপ্রার্থীকে আইনি সহায়তা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেল বিজেপি নিজ আসনে শুভেন্দুর কাছে হারলেন মমতা ভিয়েনায় হজ্জ গমনেচ্ছু যাত্রীদের জন্য বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া মাধবপুরে ৮০ বোতল ইসকফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমোহনে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প তুরস্কে জরুরি অবতরণ করল স্পেনের প্রধানমন্ত্রীর বিমান

ইরাক থেকে হামলার অভিযোগে সেদেশের রাষ্ট্রদূতকে তলব সৌদি আরবের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৭০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে একটি আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সৌদি আরবের ভূখণ্ডে ইরাক থেকে হামলা চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই প্রতিবাদ জানানো হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক বিবৃতিতে জানায়, মন্ত্রণালয় ‘ইরাকের ভূখণ্ড থেকে সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে চালানো হামলার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।’ এ সময় রাষ্ট্রদূত ও সৌদি প্রতিনিধির বৈঠকের একটি ছবিও প্রকাশ করা হয়।

এই বিবৃতিটি এই অঞ্চলে প্রথম আনুষ্ঠানিক অভিযোগগুলোর মধ্যে একটি। যেখানে বলা হচ্ছে যে, ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের সময় উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে চালানো হামলাগুলো ইরাক থেকে চালানো হয়ে থাকতে পারে।

এই কূটনৈতিক প্রতিবাদ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একই ধরনের অভিযোগ তোলার কয়েকদিন পরেই এল।

উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি ইরাকও এই সংঘাতে জড়িয়ে পড়ে। দেশটিতে মার্কিন স্বার্থ, বিশেষ করে বাগদাদের মার্কিন দূতাবাস এবং ইরানপন্থী গোষ্ঠীগুলোর অবস্থান বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

যুদ্ধ চলাকালে ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো প্রতিদিন ‘শত্রু ঘাঁটিতে’ হামলার দাবি করলেও, বুধবার তারা ঘোষণা দেয় যে, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির পর তারা তাদের অভিযান স্থগিত করছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

সরকারি খরচায় ১৪ লাখেরও বেশি বিচারপ্রার্থীকে আইনি সহায়তা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরাক থেকে হামলার অভিযোগে সেদেশের রাষ্ট্রদূতকে তলব সৌদি আরবের

আপডেটের সময় ১০:৫০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬