ভিয়েনা ০৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন ভোলায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ ভেনেজুয়েলার দুর্গতদের পাশে দাঁড়ালেন নেইমার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভোলার মেয়ে সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ শিশু ছেলেকে হত্যার দায়ে টাঙ্গাইলে মা’কে ১৩ বছর সশ্রম কারাদণ্ড চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী চট্টগ্রামে পলাশ হত্যা মামলায় রায় : ২ জনের যাবজ্জীবন

মধুপুরে ১২৭ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ২০৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মােস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুরে র‌্যাবের অভিযানে ১২৭ কেজি ২০০ গ্রাম কথিত অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ একজন মাদক কারবারী গ্রেফতার হয়েছে। তার নাম মোঃ নজরুল ইসলাম (৩৪)। সে মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামের জুব্বার আলীর ছেলে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর রাতে মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল র‌্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে সিপিসি-৩, র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার মেজর কাওছার বাঁধন জানান, সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক কারবারীরা টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন অরণখোলা এলাকায় বিপুল পরিমাণে অবৈধ মাদক দ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে কেনাবেচা করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে মঙ্গলব্রা (৯ ডিসেম্বর) ভোর রাতে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের একটি চৌকস আভিধানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন সময়ে মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামের জুব্বার আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম এর বাড়ির মধ্যে থেকে ট্রাংকে লুকায়িত অবস্থায় ১১৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে সে তার সহযোগী মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামের বাসিন্দা মোঃ স্বপন মিয়া (২৯), পিতা-মহর আলী এর বাড়িতেও অবৈধ মাদক দ্রব্য গাঁজা রক্ষিত আছে বলে জানায়। এ সময় ধৃত আসামী এবং উপস্থিত সাক্ষী সহ অভিযানিক দলটি মোঃ স্বপন মিয়ার বাড়িতে গমন করলে পূর্বেই র‌্যাবের অবস্থান টের পেয়ে মাদক কারবারী মোঃ স্বপন মিয়া এবং তার স্ত্রী মোছাঃ জেসমিন (২৭) বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষীদের সামনে বাড়ি তল্লাশি করে ১৩ কেজি ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাজা উদ্ধার করা হয়। উক্ত অভিযানে সর্বমোট ১২৭ কেজি ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য আটত্রিশ লক্ষ ষোল হাজার টাকা।
ধৃত মোঃ নজরুল ইসলাম এবং পলাতক আসামী মোঃ স্বপন মিয়া ও মোছাঃ জেসমিন এর নামে মামলার দায়ের পূর্বক জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য মধুপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মধুপুরে ১২৭ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

আপডেটের সময় ১০:৪১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫