ভিয়েনা ০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে পলাশ হত্যা মামলায় রায় : ২ জনের যাবজ্জীবন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ১১৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : চট্টগ্রাম বাকলিয়া ডিসি রোড এলাকার জামাল বিল্ডিংয়ে প্রায় ১৭ বছর আগে সংঘটিত পলাশ হত্যা মামলায় ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলার একটি আদালত।

সোমবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন।

দণ্ড-প্রাপ্তরা হলেন-মাহমুদুল হাসান ওরফে সোহেল এবং আইয়ুব আলী ওরফে বাবুল।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, মামলায় ১৬ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য প্রমাণে মো. পলাশ হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ২আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড- এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায়ের সময় ২ আসামিই পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৭ আগস্ট নগরীর বাকলিয়া থানাধীন ডিসি রোড এলাকার জামাল বিল্ডিংয়ের চতুর্থ তলায় পূর্ব শত্রুতার জেরে আসামিরা পরিকল্পিতভাবে মো. পলাশকে ডেকে নিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মো. সম্রাট হত্যাকাণ্ডের পরদিন বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হলে ২০১২ সালের ১২ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়।

মামলাটি প্রথমে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। পরবর্তীতে মামলাটি চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় প্রদান করেন।
ঢাকা/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চট্টগ্রামে পলাশ হত্যা মামলায় রায় : ২ জনের যাবজ্জীবন

আপডেটের সময় ১১:৫৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬