ভিয়েনা ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন ভোলায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ ভেনেজুয়েলার দুর্গতদের পাশে দাঁড়ালেন নেইমার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভোলার মেয়ে সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ শিশু ছেলেকে হত্যার দায়ে টাঙ্গাইলে মা’কে ১৩ বছর সশ্রম কারাদণ্ড চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী চট্টগ্রামে পলাশ হত্যা মামলায় রায় : ২ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ২৭৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরিফা হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। উদ্বোধনী অনুষ্ঠানের পর সার্কিট হাউজ সম্মুখ থেকে ফেস্টুন, বেলুন ও পায়রা উড়িয়ে মানববন্ধন ও র‍্যালি শুরু করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুদক জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর আলীম আল রাজী, সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ, সদস্য মৃণাল কান্তি রায়, প্রেসক্লাব সভাপতি এডভোকেট জাফর আহমেদসহ অন্যান্য অতিথিরা।

এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এবং সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত

আপডেটের সময় ১০:৪৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫